এনসিপির ওলামা সংগঠনের কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। ৮৭ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদীকে আহ্বায়ক ও মাওলানা সানাউল্লাহ খানকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এই কমিটি প্রকাশ করা হয়। এই কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে। এর আগে গত বছরের ১ নভেম্বর এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছিল।

ওলামা অ্যালায়েন্সের দায়িত্ব পাওয়া আশরাফ উদ্দিন মাহদী ও সানাউল্লাহ খান এনসিপির কেন্দ্রীয় কমিটিতেও রয়েছেন। মাহদী এনসিপির যুগ্ম আহ্বায়ক আর সানাউল্লাহ দক্ষিণাঞ্চলের সংগঠক।

ওলামা অ্যালায়েন্সের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতি ইনজিমামুল ইসলামকে। এ ছাড়া ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৯ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৪১ জনকে সদস্য করা হয়েছে।

HN
আরও পড়ুন