ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক এই মন্ত্রী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
এ সময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। তিনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জানান।
উল্লেখ্য, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মিথ্যা অভিযোগে গ্রেফতার হলে, তার পক্ষে আইনজীবী হিসেবে সাহসিকতার সঙ্গে আইনি লড়াইয়ে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত