ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের শীর্ষ নেতা আফতাব মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক, বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক এবং দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় ভুক্তভোগী এক তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ফেসবুকে আফতাবের সঙ্গে ওই তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জুলাই সকালে বিয়ের কথা বলে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরবর্তীতে বারবার বিয়ের কথা বলা সত্ত্বেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে গিয়ে তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পরে ভুক্তভোগী জানতে পারেন আফতাব মজুমদার বিবাহিত।
বুধবার (২২ জুলাই) চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘ধর্ষণ মামলার এনসিপি চট্টগ্রাম মহানগরের নেতা আফতাব মজুমদারকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাজতে আছেন। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’
অনুসন্ধানে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় বা স্থানীয় কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
মোদি-হাসিনাকে কটাক্ষ করে যা বললেন হাসনাত আবদুল্লাহ
জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরার এমপি গাজী নজরুল