জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: ফখরুল

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে জনগণের সামনে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র নানা ধরনের হুমকির মুখে থাকলেও সরকার সবসময় গণতান্ত্রিক ধারার প্রতি বিশ্বাসী। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে সবসময় দায়বদ্ধ থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Attr/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত