রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ নাগরিকদের জীবন নিয়ে কাউকে তামাশা করার অধিকার দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন শফিকুর রহমান। সাজেককে ঘিরে চলমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পোস্টে জামায়াত আমির বলেন, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তবে সাজেককে ঘিরে ঠিক কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কোন গোয়েন্দা তথ্যকে ভুয়া বলা হচ্ছে কিংবা কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এসব বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেননি শফিকুর রহমান। তাঁর বক্তব্যে মূলত সঠিক তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
'বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকারই আঁতাত করছে'
‘ডিআইজির বাড়িতে এমন অপকর্ম, আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট’