তারাবির তিলাওয়াত নিয়ে যে বার্তা দিলেন আজহারি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

তারাবির নামাজে ধীরস্থিরভাবে কোরআন তিলাওয়াতের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। একই সাথে প্রতিটি আয়াত অনুভূতির সঙ্গে পড়ারও তাগিদ দেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান আজহারি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘তাড়াহুড়ো নয়, কোরআন তিলাওয়াত হোক তারতিলের সাথে। অনুভূত হোক প্রতিটি আয়াত।’

উল্লেখ্য, রমজান মাসের বিশেষ ব্যস্ততা তারাবির নামাজ। একাধারে ২০ রাকাত তারাবির নামাজ পড়তে কিছুটা সময় লাগে। সেজন্য অনেক মসজিদে দ্রুত গতিতে কুরআন পড়তে দেখা যায়। এভাবে কুরআন পড়া কাম্য নয়।

AHA
আরও পড়ুন