পবিত্র মাহে রমজান চলছে। সিয়াম সাধনার এ মাসে সৌদি আরবে যারা ওমরা হজ পালন করতে যাবেন, তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।
ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে এবং রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্যনিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় নিয়ে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ওমরা করার জন্য মক্কায় কত দিন থাকতে হয়?
মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে- সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।
যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন।
রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কী?
