ক্রীড়াপ্রেমীদের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) অপেক্ষা করছে জমজমাট এক রাত। টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং এবারের টুর্নামেন্টে চমক দেখানো দল জিম্বাবুয়ে। অন্যদিকে, ফুটবলে রাতে মাঠে নামছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
একনজরে দেখে নিন আজকের খেলার সূচি ও টিভি চ্যানেল:
ক্রিকেট
টি-২০ বিশ্বকাপ: সুপার এইট
ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে
রাত ৭টা ৩০ মিনিট
সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটন
রাত ২টা (সোমবার দিবাগত রাত)
সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবুয়ে ইতোমধ্যেই বড় দলগুলোকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। ফলে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা কেমন লড়াই করে, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব ক্রিকেট। অন্যদিকে, প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জনে মরিয়া হয়ে মাঠে নামবে ম্যান ইউ।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়
