৫টা ৫০ মিনিটে ফের শুরু হচ্ছে ফ্রান্স–ইরাক ম্যাচ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ এএম

খারাপ আবাহাওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া ফ্রান্স–ইরাক ম্যাচ শুরু হবে ৫টা ৫০ মিনিটে। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে গা গরম করা শুরু করেছে।

ম্যাচ শুরু হতে আরও দেরি হবে কারণ...

বিবিসি জানিয়েছে, মাঠে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে এখনো বজ্রঝড়ের শঙ্কা থাকায় ম্যাচটি দ্রুতই শুরু করা যাচ্ছে না।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠা বার্তা, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

গ্যালারিতে উপস্থিত ইরাকের বিপুলসংখ্যক সমর্থক যেন এই বিরতিটাকেই উপভোগ করছেন! তারা পতাকা উড়িয়ে, গান গেয়ে আর নেচে পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন।

বজ্রপাতের আশঙ্কায় ফ্রান্স–ইরাক ম্যাচ স্থগিত

 

ফ্রান্স ১ : ০ ইরাক

১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলই বিরতির আগে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।

আপাতত বন্ধ ফ্রান্স–ইরাক ম্যাচ

ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই মধ্যে স্টেডিয়ামের গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে গেছে। 

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হয়।

দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা আবার শুরু করা হবে।

ম্যাচ বন্ধ হওয়ার আগে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শক্তিশালী শট জালে জড়ায়। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল।

ইরাকের বিপক্ষে এই ম্যাচে আপাতত ফ্রান্স আপাতত ১–০ গোলে এগিয়ে।

HN
আরও পড়ুন