ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর লিওনেল মেসির ৩৮তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের আজকের এই দিনে (২৪ জুন) আর্জেন্টিনার রোজারিও শহরে এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন এই ফুটবল মহানায়ক।
আজ তিনি ৩৮ বছর পূর্ণ করে ৩৯ বছরে পা দিলেন। সময়ের পরিক্রমায় যিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, কোটি কোটি ফুটবল ভক্তের কাছে হয়ে উঠেছেন এক জীবন্ত কিংবদন্তি।
ছোটবেলায় গ্রোথ হরমোনের সমস্যায় ভোগা সেই ছোট্ট লিওকে চিনে নিতে ভুল করেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মাত্র ১৩ বছর বয়সে টিস্যু পেপারে চুক্তি সই করে যে মহাকাব্যের শুরু হয়েছিল, তা বার্সেলোনাকে এনে দিয়েছে রেকর্ডসংখ্যক ট্রফি।

লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ক্লাব ফুটবলের সব অর্জনের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল নানা উত্থান-পতন আর ট্র্যাজেডিতে ভরা। কিন্তু ২০২২ সালে কাতার বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল ইতিহাসের সব অপূর্ণতা দূর করেন তিনি। ফুটবলকে যা দেওয়ার, তার সবকিছুই পূর্ণ করে দিয়েছেন এই বাঁ পায়ের জাদুকর।
ক্যারিয়ারে রেকর্ড ৮ বার ব্যালন ডি’অর জেতা একমাত্র ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনা, পিএসজি পেরিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। সেখানে যোগ দিয়েই ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রফি (লীগস কাপ) এনে দিয়েছেন। বর্তমানে তিনি শুধু একজন ফুটবলার নন, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। ৩৯-এর দোরগোড়ায় দাঁড়িয়েও মেসি যেভাবে ফুটবলকে উপভোগ করছেন, তা আগামী বহু প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে বাধ্য করবে।
এদিকে চলতি ফিফা বিশ্বকাপেও নতুন এক ইতিহাস রচনা করেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ডটি ভেঙে বিশ্বকাপে মেসির বর্তমান গোল সংখ্যা এখন ১৮টি।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা মেসির এটি ছিল মাত্র দ্বিতীয় ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিরুদ্ধে এই জোড়া গোলে মাত্র ২ ম্যাচেই তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। একই সাথে এই জয়ের সুবাদে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখেই অফিসিয়ালি বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে।
আজকের এই বিশেষ দিনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত, সতীর্থ এবং ফুটবল সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মহাতারকাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
অনবদ্য মেসি, অবিশ্বাস্য এক মহাকাব্যের নাম
বিশ্বকাপে ১৮ গোলের মেসির কাছে সেরা কোনটি?
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা