১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে জার্মানি–ইকুয়েডর

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৩:১৬ এএম

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটেই দেখা মিলল দুই গোল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির আধিপত্যের জবাব দিতে দেরি করেনি ইকুয়েডর। 

লিরয় সানের গোলের সাত মিনিট পরেই ইকুয়েডরকে সমতা ফিরিয়েছেন নিলসন আনহুলো। তাতে বিশ্বকাপে ই গ্রুপের শেষ ম্যাচটিতে ১-১ এ সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে গেছে দুই দল। 


জার্মানির গোল পরিশোধ,সমতা ফেরালো ইকুয়েডর

জার্মানি ১–১ ইকুয়েডর

৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।

এবার বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল!

জার্মানি ১–০ ইকুয়েডর
ইকুয়েডরের সমর্থকরা একটু ধাতস্ত হয়ে ওঠার আগেই গোল হজম করতে হলো! ২ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।

 ইকুয়েডরের বিপক্ষে একাদশ ঘোষণা জার্মানির

ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসমান। তবে ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। 

বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন উনদাভ।

চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে ঢুকেছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। 

শ্লটারবেক চোটের কারণে বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।

জার্মানি একাদশ:

ম্যানুয়েল নয়্যার (গোলকিপার), ডেভিড রাউম, জোনাথন টাহ, আন্টোনিও রুডিগার, ইয়োশুয়া কিমিখ, আলেক্সান্ডার পাবলোভিচ, ফেলিক্স এনমেচা, ফ্লোরিয়ান ভির্টৎস,মাল মুসিয়ালা, লিরয় সানে ও কাই হাভার্টজ।

HN
আরও পড়ুন