দেম্বেলের হ্যাটট্রিকে গ্রুপসেরা ফ্রান্স

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ এএম

ফ্রান্স ৪ : ১ (ফুলটাইম)

প্রথমার্ধে ওসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪–১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স।

দেম্বেলের তিনটি গোলই ছিল চোখজুড়ানো। 

এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে দর্শনীয়। দূরপাল্লার নিচু শটে তিনি এমনভাবে বল জালে পাঠান যে নরওয়ের গোলরক্ষকের কিছুই করার ছিল না। যোগ করা সময়ে চতুর্থ গোল করেন দেজিরে দুয়ে।

নরওয়ের হয়ে একটি গোল শোধ দেন থেলো আসগার্ড। 

এরপর পেনাল্টি থেকে ব্যবধান আরও কমানোর সুযোগ পান ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তবে তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।

গ্রুপসেরা হওয়ায় শেষ ৩২-এ ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে নকআউট পর্বে ভিন্ন অংশে থাকা নরওয়ের সামনে অপেক্ষা করছে আইভরি কোস্ট।

HN
আরও পড়ুন