শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৪৩ এএম

নরওয়ে ২ : ১ আইভরিকোস্ট (ফুলটাইম)

বিশ্বকাপের শেষ ৩২–এর ম্যাচে আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচ শেষে নিশ্চিত হলো শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষও। 

আগামী ৫ জুলাই রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩৯ মিনিটে আন্তোনিও নুসার দারুণ এক গোলে প্রথমে লিড নেয় নরওয়ে।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আরেকটি অসাধারণ গোলে আইভরিকোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দেশটি। পরে ম্যাচের ৮৬ মিনিটে নরওয়ের হয়ে জয়সূচক গোলটি করেন ‘গোলমেশিন’ হলান্ড। 

বিশ্বকাপে হলান্ডের করা ৫ম গোলই নরওয়েকে পৌঁছে দিয়েছে শেষ ষোলোয়।

HN
আরও পড়ুন