১২৫ মিনিটে পাওয়া পেনাল্টি গোলে বেলজিয়ামের জয়

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ এএম

বেলজিয়ামের অবিশ্বাস্য জয় 

বিশ্বকাপের শেষ ৩২–এ সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বেলজিয়াম। প্রথমে ২–০ গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। 

এরপর ম্যাচের ৮৬–৮৯ এই তিন মিনিটে দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় ইউরোপিয়ান দেশটি।

নির্ধারিত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে পেনাল্টি পায় বেলজিয়াম। 

আর এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর নতুন একটি কীর্তি গড়লো তারা। সেনেগালকে কান্নায় ভাসিয়ে বেলজিয়াম ম্যাচ জিতেছে ৩–২ গোলে।

 

HN
আরও পড়ুন