নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে খেলার স্বপ্ন দেখছিল কানাডা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।
গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো তাদের পথ আটকে দিলো। শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মরক্কো। সবার আগে শেষ আটের টিকিট পাওয়া দলও তারাই।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করা মাত্র দুইজন খেলোয়াড়ের একজন ছিলেন ইসমাইল সাইবারি।
তিনি ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন সুফিয়ান রাহিমি।
কানাডার বিপক্ষে উনাহির গোলে এগিয়ে মরক্কো
মরক্কো ১ : ০ কানাডা
বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় লিড নিয়েছে মরক্কো। ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে।
দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
গোলশূন্য সমতায় বিরতিতে কানাডা–মরক্কো
প্রথমার্ধে গোলহীন কানাডা–মরক্কো ম্যাচ
বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট চেষ্টা করেও গোলের দেখা পায়নি কানাডা ও মরক্কো। এখন পর্যন্ত বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও, সুযোগ বেশি তৈরি করেছে কানাডা।
কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে চারটি। যেখানে কানাডার ২টি শট লক্ষ্যে ছিল এবং মরক্কোর মাত্র ১টি। এখন বিরতির পর কোন দল আগে ডেডলক ভাঙবে বা আদৌ ভাঙতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।
কানাডাকে গোল পেতে দিলেন না বুনু
হিউস্টনে চলছে মরক্কো–কানাডা ম্যাচ। শেষ ষোলোর প্রথম ম্যাচটিতে শুরু থেকেই মরক্কোকে চাপে রেখেছে সহস্বাগতিক কানাডা।
১০ম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচিয়েছেন গোলরক্ষক ইয়াসিন বুনু। ১৫ মিনিট শেষেও কেনো দল গোল পায়নি।
কানাডার বিপক্ষে উনাহির গোলে এগিয়ে মরক্কো
গোলশূন্য সমতায় বিরতিতে কানাডা–মরক্কো
প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা
নরওয়ে ম্যাচে ব্রাজিলের দু:স্বপ্ন রেফারি ইসমাইল এলফাত