এমবাপেদের একাদশে যারা 

ঝড়ের শঙ্কা নিয়ে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ শুরু

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:২২ এএম

ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর ম্যাচ খেলতে নামছে ফ্রান্স-প্যারাগুয়ে। বেশ আগে থেকেই এই ম্যাচ চলাকালে অত্যধিক তাপমাত্রা এবং বজ্রঝড়ের মতো প্রতিকূল আবহাওয়ার শঙ্কার তথ্য মিলছিল। 

তেমনই ইঙ্গিত মিলেছে খেলার শুরুর ঘণ্টাখানেক আগেও। এই মাঝে শুরুর একাদশ প্রকাশ করেছে উভয় দল।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ফ্রান্স-প্যারাগুয়ে। 

এই ম্যাচে কিলিয়ান এমবাপের দলে একটি পরিবর্তন ছিল অপরিহার্য। কারণ চোটের কারণে শেষ ষোলোর ম্যাচ থেকে মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি ছিটকে গেছেন। তার বদলে একাদশে ঢুকেছেন মানু কোনো। 

অন্যদিকে, জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় ওঠা প্যারাগুয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে। হোসে কানালে, দামিয়ান বোবাদিলা ও গ্যাব্রিয়েল আভালোসের পরিবর্তে শুরুর একাদশে নেওয়া হয়েছে গুস্তাভো ভেলাকুয়েজ, দিয়েগো গোমেজ ও ওমর আলদেরেতেকে।

অবশ্য ফ্রান্স-প্যারাগুয়ের রোমাঞ্চকর ম্যাচ শুরুর আগে ফুটবলভক্তদের আবহাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে। 

নিয়মানুযায়ী– ম্যাচ শুরু বা চলাকালে আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতি কিংবা খেলা স্থগিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে সেখানে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বলে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ

 

মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপ্পে।

HN
আরও পড়ুন