ফ্রান্স ১ : ০ প্যারাগুয়ে (ফুল টাইম)
তীব্র গরমের মধ্যে ফ্রান্স–প্যারাগুয়ের ম্যাচটি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলা ম্যাচগুলোর মধ্যে অন্যতম। এমন কঠিন পরিস্থিতিতেও প্যারাগুয়ে দীর্ঘ সময় ধরে আটকে রেখেছিল ফ্রান্সকে।
ফ্রান্স গোল আদায়ের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে গেলেও বারবার তাদের আক্রমণগুলো মুখ থুবড়ে পড়েছে প্যারাগুয়ের রক্ষণে।
প্যারাগুয়ে যতটা না নিজেরা গোল আদায়ের চেষ্টা করেছে, তারচেয়ে বেশি তাদের মনোযোগ ছিল ফ্রান্সের খেলার স্বাভাবিক গতি নষ্ট করার দিকে।
যে কারণে শরীরিকভাবেও ফ্রান্সের জন্য ম্যাচটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শেষ পর্যন্ত বদলি নামা দেজিরে দুয়েই পথ খুলে দেন ফ্রান্সের জন্য।
মাঠে নেমেই বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার সময় ফাউলের শিকার হন দুয়ে, মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিকে এমবাপ্পে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন ফ্রান্সকে।
এই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়। এই জয়ে শেষ আটে মরক্কোকে পেলো ফ্রান্স।
আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
এমবাপের পেনাল্টি গোলে এগিয়ে ফ্রান্স
প্যারাগুয়ের প্রতিরোধের মুখে বিরতিতে গোলশূন্য ফ্রান্স
স্বাগতিক কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো