স্পেন ১ : ০ পর্তুগাল (ফুল টাইম)
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, একইসাথে বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের। এর মধ্য দিয়েই শেষ হয়ে গেলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
মিকেল মেরিনোর শেষ মুহূর্তে করা গোলটিই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের।
ম্যাচে দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তবে পর্তুগালের চেয়ে স্পেনের দাপটই ছিল বেশি।
একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয়েছে স্প্যানিশ ফরোয়ার্ডদের। ম্যাচজুড়ে আক্রমণে পিছিয়ে থাকলেও রক্ষণ ভালোই সামলেছিল পর্তুগাল।
যদিও শেষ রক্ষা হয়নি। শেষ দিকে বদলি নামা মেরিনোর লক্ষ্যভেদে বিদায় নিশ্চিত হয় পর্তুগালের।
মেরিনোর গোলে শেষ আটে স্পেন
রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা