মেসির দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জেতা হলো না  

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:০২ এএম

লিওনেল মেসির দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জেতা হলো না। অতিরিক্ত সময়ের চরম রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন।

ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার ফেরান তোরেসের জয়সূচক গোলে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্প্যানিশরা।

ম্যাচের শেষ ভাগে ১০ জনের দলে পরিণত হওয়ায় স্বাভাবিক খেলা হারিয়ে ব্যাকফুটে চলে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের নিখুঁত আক্রমণ আর কৌশলী ফুটবলের সামনে আলবিসেলেস্তারা পুরো ম্যাচজুড়েই নিজেদের ছায়া হয়ে ছিল।

ম্যাচের ১১৬তম মিনিট পর্যন্ত স্প্যানিশ গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জিতে ইতিহাসে নাম লেখানোর স্বপ্ন অধরাই থেকে যায় তাদের।

৩৯ বছর বয়সে এসে এই হৃদয়ভাঙা পরাজয়ের মাধ্যমে ট্র্যাজিক সমাপ্তি ঘটল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ ক্যারিয়ারের। বিশ্বমঞ্চে নিজের শেষ ম্যাচটিতে ট্রফি ধরে রাখার লড়াই ব্যর্থতায় পর্যবসিত হলো।

অন্যদিকে, আসরের শুরু থেকেই ধারাবাহিক ও আধিপত্য বিস্তারকারী ফুটবল খেলে শিরোপার একচ্ছত্র যোগ্য দাবিদার হিসেবেই বিশ্বজয়ের মুকুট পরল স্পেন।

HN
আরও পড়ুন