দীর্ঘ ১৬ বছর পর স্পেনকে আবারও ফুটবল বিশ্বের শীর্ষ মুকুট এনে দিলেন ফেররান তরেস। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের ১০৬ মিনিটে তার করা দুর্দান্ত গোলটিই স্পেনকে এনে দেয় কাঙ্ক্ষিত এই বিশ্বজয়।
২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি ভ্যালেন্সিয়ার ফইওসে জন্ম নেন এই স্প্যানিশ তারকা। মাত্র ৬ বছর বয়সে ভ্যালেন্সিয়ার অ্যাকাডেমিতে যোগ দিয়ে শুরু হয় তার ফুটবলের পথচলা।
২০১৭ সালে ভ্যালেন্সিয়ার মূল দলে অভিষেক ঘটে তরেসের। এরপর ২০২০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ জয়ের স্বাদ পান তিনি।
২০২২ সালের জানুয়ারিতে তিনি বার্সেলোনায় যোগ দেন। পরবর্তীতে কোচ হান্সি ফ্লিকের অধীনে এক মৌসুমে ১৯টি গোল করে নিজের পারফরম্যান্সের নতুন উচ্চতায় পৌঁছান এই তারকা।
বার্সেলোনাকে কোপা দেল রে জেতাতে তিনি ছিলেন মুখ্য ভূমিকায়। আসরে ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে স্পেনের জাতীয় দলে অভিষেক হয় এই ফরোয়ার্ডের। পরবর্তীতে লুইস এনরিকে ও লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন তিনি।
২০২১ ইউরোর সেমিফাইনালে স্পেনকে তুলতে ২টি এবং ২০২২ কাতার বিশ্বকাপেও ২টি গোল করেন তিনি। এছাড়া স্পেনের ২০২৪ ইউরো জয়ের মিশনেও রয়েছে তার গুরুত্বপূর্ণ ১টি গোল।
অবশেষে বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে জোরালো শটে মহাগুরুত্বপূর্ণ গোলটি করে পুরো স্পেনের জাতীয় বীরে পরিণত হলেন ফেররান তরেস।
আর্জেন্টিনাকে বধ করে ফুটবলের নতুন রাজা স্পেন
কেন হারলো আর্জেন্টিনা, জেনে নিন ৫ কারণ
স্পেনের ট্রফি জয়ের মঞ্চে ট্রাম্প, নতুন বিতর্ক