১০ প্রভাবশালী ব্যক্তির তালিকা ফাঁস!

বিশ্বকাপে আর্জেন্টিনা কি ষড়যন্ত্রের শিকার?

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ এএম

বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়াল আর্জেন্টিনা। টুর্নামেন্ট জুড়ে আলবিসেলেস্তেরা একাধিক ষড়যন্ত্রের শিকার হয়েছে—এমন অভিযোগ তুলে তোলপাড় ফেলে দিয়েছে দেশটির গণমাধ্যম।

আর্জেন্টাইন মাধ্যম ‘তোদো নতিসিয়াস’-এর একটি অনুষ্ঠানে সম্প্রতি ১০ জন বিশ্বখ্যাত ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, টুর্নামেন্ট জুড়ে তারা ক্রমাগত 'আর্জেন্টিনা বিরোধী' বিষোদগার ছড়িয়েছেন।

স্পেনের কাছে ০-১ গোলে হেরে আর্জেন্টিনা শিরোপা হারানোর পর থেকেই একের পর এক ষড়যন্ত্রের দাবি করছেন দেশটির সমর্থকরা। এই তালিকার ঠিক শীর্ষেই নাম রয়েছে মিসরীয় কোচ হোসাম হাসানের।

শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছিল মিসর। ম্যাচ শেষে 'বেইন স্পোর্টস'-কে দেওয়া সাক্ষাৎকারে ফিফার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনেন তিনি।

হোসাম হাসান দাবি করেন, মেসির বাজারমূল্য ধরে রাখতেই তাদের একটি বৈধ গোল বাতিল এবং পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। তার এমন মন্তব্যকে আর্জেন্টিনার বিপক্ষে ষড়যন্ত্র হিসেবে দেখছে মাধ্যমটি।

তালিকায় পরের নামটিই বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, আর্জেন্টাইন ফুটবলারদের আচরণ ছিল অত্যন্ত জঘন্য এবং তারা ফুটবলের জন্য এক ধরনের কলঙ্ক।

হলিউড তারকা স্যামুয়েল এল. জ্যাকসনকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনাকে 'সবচেয়ে বর্ণবাদী দেশ' বলে অভিহিত করার পর নতুন করে বিতর্কের সূচনা হয়।

এছাড়া স্পেনের জয়ের পর আর্জেন্টাইন সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর আইশো স্পিডকেও এই তালিকায় রাখা হয়েছে।

তালিকার অন্য নামগুলোর মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া এবং চিলিয়ান অভিনেতা পেদ্রো পাসকাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের একাংশ বিষয়টিকে সঠিক অবস্থান ব্যাখ্যা হিসেবে দেখলেও, সমালোচকদের মতে সাধারণ বাকস্বাধীনতা ও সমালোচনাকে অযথা ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

সূত্র: তোদো নতিসিয়াস (Todo Noticias), বেইন স্পোর্টস (beIN Sports) এবং সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত