এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টুয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এবার। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক লিটন দাসও ফিরছেন এশিয়ান গেমসে।

এশিয়ান গেমসের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জেএম
আরও পড়ুন