বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন এশিয়ান গেমসের পর জ্যোতি অধিনায়কত্ব ছাড়বেন। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন জ্যোতি।
টি-টোয়েন্টি অধিানয়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেটের এই অভিজ্ঞ ক্রিকেটার। জ্যোতি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
জ্যোতি বাংলাদেশের ক্রিকেটে তার দায়িত্ব পালন করেছেন। এখন সময় এসেছে নেতৃত্বের জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার। আর, ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় অধিনায়কত্বে পরিবর্তন আনার এমনটা ক্রিকেট বিশ্লেষকদেরও মত।
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন