আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের বিদায়ী ম্যাচটি জাদুকরী পারফরম্যান্সে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরু থেকেই সতীর্থদের জন্য একের পর এক সুযোগ তৈরি করছিলেন সময়ের সেরা এই ফুটবলার।
দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতে কর্নার থেকে দারুণ এক সুযোগ তৈরি করেন মেসি। তার নিখুঁত কর্নারে অসাধারণ এক অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। গোল করার পর আবেগঘন মুহূর্তে মেসিকে জড়িয়ে ধরে উদযাপন করেন তিনি।
এরপর ম্যাচের ৬১ মিনিটে ডি বক্সের কোণায় নিকো পাজকে বল বাড়িয়ে দেন মেসি। সেই পাস থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন পাজ। ম্যাচের ৭০ মিনিটে অগাস্তিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে নিজের বিদায়ী ম্যাচটি পুরোপুরি রাঙিয়ে নেন মেসি।
সূত্র: এএফএ (AFA)
মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে