টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নাকানিচুবানি খাওয়ার পর আজ রেকর্ড গড়লো ভারত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে ভারত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তুলেছে। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড।
জিম্বাবুয়ের বোলারদের ওপর ভারতের বেশিরভাগ ব্যাটাররাই ছড়ি ঘুরিয়েছেন। অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা ছাড়াও দলনেতা সূর্যকুমারের ব্যাটিং নজর কেড়েছে।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আগ্রাসী শুরু করেন। স্যাঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করে আউট হন। ইশাণ কিষাণ ২৪ বলে ৩৮ রান করে বিদায় নেন। এরপর মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা; তার ইনিংসে চারটি চার ও ছয়টি ছয় ছিল। তবে ৫৫ রানেই তিনি আউট হন। সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেন।
পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা জিম্বাবুয়ের বোলারদের ওপর দাপট দেখান। দুজন মিলে মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি গড়ে দেন। হার্দিক পান্ডিয়া ২৩ বলে দুটি চার ও চারটি ছয় খেলে ৫০ রান করেন। তিলক ভার্মা মাত্র ১৬ বলে তিনটি চার ও চারটি ছয়ে ৪৪ রান করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে জুটিতে উইন্ডিজের বিশ্বরেকর্ড
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড
