টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

দুই সেমিফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর রোমাঞ্চকর গ্রুপ পর্ব ও সুপার এইট শেষে এবার শুরু হচ্ছে নকআউট পর্বের লড়াই। আসরের দুই হাই-ভোল্টেজ সেমিফাইনাল শুরু হওয়ার আগে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথম সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড

বুধবার (৪ মার্চ) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। ইলিংওর্থ এর আগেও আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গত বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার হিসেবে ছিলেন। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রীনাথ।

দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড

বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে ক্রিস গ্যাফানি ও দক্ষিণ আফ্রিকার আলাউদ্দিন পালেকারকে। গ্যাফানি গত আসরেও এই দুই দলের সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রাইফেল এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী ৮ মার্চ লড়বে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে।

NB/AHA
আরও পড়ুন