লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি, গোল্ড ক্যাটাগরিতে নাহিদ

আপডেট : ০১ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের ড্রাফটে জায়গা করে নিয়েছেন ৩২ জন বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের পরিচিত মুখ নাহিদ রানা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়সহ অনেক তারকা ক্রিকেটার। অন্যদিকে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম জমা দিয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

এবারের ড্রাফটে মোট ২৪২ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাহিদ রানা। একই ক্যাটাগরিতে রয়েছেন তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশি ক্রিকেটারদের সবচেয়ে বেশি উপস্থিতি দেখা গেছে ক্লাসিক ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং রিপন মণ্ডলের মতো পরিচিত ক্রিকেটাররা।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের মাধ্যমে ক্রিকেটার বাছাই শুরু করবে। এবারের ড্রাফটে মোট ৪২১ জন ক্রিকেটারের নাম রয়েছে, যার মধ্যে ১৭৯ জন স্থানীয় ক্রিকেটার।

এলপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী ১৭ জুলাই। টুর্নামেন্টের পর্দা নামবে ৮ আগস্ট। পাঁচটি দল অংশ নেওয়া এবারের আসরে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে ড্রাফটের আগেই তিন বাংলাদেশি ক্রিকেটারের দল নিশ্চিত হয়ে গেছে। সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংস-এর হয়ে। আর লিটন দাসকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস।

ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন: শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম এবং শহিদুল ইসলাম।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত