বয়স বাড়ছে, শরীর আগের মতো ফিট নয়, ইনজুরি যেন দাগ হয়ে আছে প্রতিটি খেলায়। তবু সান্তোসের মাঠে নেইমারের জার্সি যেন নতুন জীবনের প্রতীক। দর্শক চায়, জাতীয় দলে ফিরুক এই ফুটবলের ম্যাজিশিয়ান। কিন্তু এবার বিশ্বকাপের আগে সেই খুশির খবর নেই।
মার্চে ব্রাজিলের দল যুক্তরাষ্ট্রে যাবে, বোস্টন ও অরল্যান্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলার জন্য। তবে কোচ কার্লো আনচেলত্তি নেইমারের জাতীয় দল ফেরার সম্ভাবনাকে এখনই সামনে আনছেন না। তার চোখে নেইমারের পূর্ণ ফিটনেসই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইএসপিএনের রিপোর্ট বলছে, নেইমারের ফিটনেস ও ছন্দ ফিরে পাওয়াই মূল শর্ত। দীর্ঘ চোট কাটিয়ে ক্লাব ফুটবলে নিজেকে খেলোয়াড় হিসেবে স্থাপন করাটাই এখন অগ্রাধিকার। আনচেলত্তি চান, যখন তিনি আবার প্রস্তুত এবং পুরোপুরি ফিট হবেন, তখনই জাতীয় দলে ফেরার কথা ভাবা হবে।
ফুটবল মাঠের বাইরে কোচিং স্টাফের নজর এখন রক্ষণভাগে। ফুল-ব্যাক, সেন্টার-ব্যাক, মিডফিল্ড—সব জায়গায় বিকল্প এবং পরিকল্পনা যাচাই চলছে। আক্রমণভাগের চূড়ান্ত রূপরেখাও এখনও নির্ধারণ হয়নি।
ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, একই গ্রুপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
