দেশের বাজারে সোনার দাম আকাশচুম্বী হয়ে আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সোনা ও রুপার এই নতুন দাম নির্ধারণ করেছে।
বাজুস নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই দরেই বাজারে সোনা কেনাবেচা চলবে বলে জানিয়েছে বাজুস।
সোনার পাশাপাশি রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস