জেট ফুয়েলের দাম কমলো, আজ রাত থেকেই কার্যকর

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:০০ পিএম

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক-উভয় রুটের ফ্লাইটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টা থেকেই নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই সুখবর জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সমন্বয় অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা। এর আগে গত ৭ এপ্রিল নির্ধারিত দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা। অর্থাৎ প্রতি লিটারে দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১.৩৩৮৫ মার্কিন ডলার। গত মাসে এই দাম ছিল ১.৪৮০৬ ডলার।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং অভ্যন্তরীণ চাহিদার প্রেক্ষাপটে নিয়মিত মাসিক সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের দাম কমার ফলে এভিয়েশন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে এবং এয়ারলাইন্সগুলো চাইলে যাত্রী পর্যায়ে বিমান ভাড়াও কিছুটা কমিয়ে আনতে পারবে।

এর আগে গত ৭ এপ্রিল বিইআরসি জেট ফুয়েলের দাম বাড়িয়েছিল, যা নিয়ে এভিয়েশন খাতে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। 

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত