লন্ডনে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিডা চেয়ারম্যানের বৈঠক

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদার এবং এভিয়েশন খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে লন্ডনে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনে অনুষ্ঠিত ‘এসএক্সএসডব্লিউ’ (SXSW) সম্মেলনে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড (DBT)-এর বাণিজ্যমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুসংহত করা। বিশেষ করে দুই দেশের বিমান চলাচল (এভিয়েশন) খাতে বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্য—উভয় দেশের প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি তরান্বিত করার বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন।

লন্ডনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর (পরিচালক) সাকিব এরশাদ এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

YA
আরও পড়ুন