বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন চুক্তি করলো ডাচ্-বাংলা ব্যাংক

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুন:অর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এ স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭% সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি এন্ড চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আনোয়ার ফারুক তালুকদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

AHA
আরও পড়ুন