দেশের বাজারে টানা দুই দফায় কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে, যা গত শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ রবিবারও (৭ জুন) সেই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এর আগে গত ২ জুনও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশে রুপার দামও হ্রাস পেয়েছে। গত ২ জুনের পর সবশেষ ৬ জুনের সমন্বয়ে রুপার দামও কমানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার বেড়েছে এবং ২০ বার কমেছে।
রুপার বর্তমান বাজার দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ