দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:৫১ এএম

বিশ্ববাজারে মূল্যের ধারাবাহিক পতনের পর দেশের বাজারেও কমলো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৮ জুন) দেশের বাজারে নতুন এই তালিকা অনুযায়ী মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

এর আগে গত শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই দাম পুনর্নির্ধারণের ঘোষণা দেয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সর্বশেষ এই সমন্বয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়।

নতুন দর অনুযায়ী, সোমবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা কিনতে খরচ পড়বে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারিত হয়েছে।

এর আগে গত ২ জুনও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সর্বমোট ৭১ বার সোনার দামের হেরফের করা হয়েছে। এর মধ্যে মূল্য বৃদ্ধি পেয়েছে ৩৭ বার এবং হ্রাস পেয়েছে ৩৪ বার।

SN
আরও পড়ুন