বাজেটে দেশের ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেনে সম্পূর্ণ বিনা মূল্যে ভ্রমণের সুযোগ এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন।
অর্থমন্ত্রী বলেন, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা ট্রেনে বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি মেট্রোরেলের টিকিটে তারা ২৫ শতাংশ ছাড় পাবেন।
এই উদ্যোগে প্রবীণ নাগরিকদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে তাদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিকর হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
প্রতিবন্ধী নিয়োগ দিলে বড় করছাড় পাবে প্রতিষ্ঠান