২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা এক অর্থবছরে সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার। যদিও ২০২৪ সালের জুন মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার, ফলে চলতি বছরের জুনে মাসভিত্তিক রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কম ছিল।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক অর্থ প্রেরণের ফলে বিদায়ী অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
ইতিবাচক ধারা ফিরছে পুঁজিবাজারের লেনদেন
জুলাইয়ে এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, সিদ্ধান্ত বৃহস্পতিবার