দেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পর সেখানেই থমকে আছে সোনা ও রুপার দাম। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যেই বিক্রি হচ্ছে সোনা ও রুপা।
মঙ্গলবার (২১ জুলাই) বাজুস নির্ধারিত মূল্য তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ সর্বাধুনিক ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।
বাজুসের নিয়ম অনুযায়ী, ক্রেতারা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে বিক্রয় মূল্য থেকে ১৭ শতাংশ কর্তন করা হবে। সেই হিসাবে ২২ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ১ লাখ ৮২,৪৪১ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে তা ১ লাখ ৭৪,২১২ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৪৯,৬২২ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ১ লাখ ২২,২৭৩ টাকা। আন্তর্জাতিক বাজারে ইউএস ডলারের মূল্যের ওপর ভিত্তি করেই এই মূল্য হার ধরা হয়েছে।
অপরদিকে, রূপার বাজারেও বাজুসের নির্ধারিত আগের দরই বহাল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি ৪,৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২,৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস নিশ্চিত করেছে, সকল নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজভেদে আলাদা মজুরি প্রযোজ্য হবে।
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
জুলাইয়ের ১৮ দিনে প্রবাসী আয় এলো ১৮০ কোটি ডলার