ফের বাড়লো সোনার দাম, ভরি কত?

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা (ভ্যাটসহ)।

স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবী সোনার মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ১১ আগস্ট ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছিল। তার মাত্র দুদিনের মাথায় আবারও দেশের বাজারে বাড়লো মূল্যবান এই ধাতুর দাম।

নতুন বাজুস দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুণতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ভরিপ্রতি ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দরও ভরিতে ১ হাজার ১০৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

তবে সোনার দাম বাড়লোও হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দর বজায় রেখে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দর ৩ হাজার ১৪৯ টাকা রাখা হয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত