পাকিস্তানের সব ভিসা কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:২১ এএম

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ পাকিস্তানের সকল ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই স্থগিতাদেশ আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরণের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সূত্র: আলজাজিরা।

SN
আরও পড়ুন