খামেনিকে হত্যা অনৈতিক, সম্পূর্ণ অন্যায় : ওয়াইসি

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৬:০৮ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে অনৈতিক এবং সম্পূর্ণ অন্যায় কাজ বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার সদস্য ও সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি।

সোমবার (২ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, হায়দরাবাদের লোকসভা সদস্য ওয়াইসি খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে এ মন্তব্য করেন।

এক্স-এ হ্যান্ডেল তিনি লেখেন, ইরানের ওপর ট্রাম্প-ইসরাইলের আক্রমণ একেবারেই নিন্দনীয়। এটি, বিশেষ করে যখন জেনেভায় ইরান-মার্কিন আলোচনা চলছিল।

ওয়াইসি ইরানের ওপর হামলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার আহ্বান জানান।

চলমান পাকিস্তান-আফগানিস্তান সঙ্ঘাতের প্রতিক্রিয়া জানিয়ে, এআইএমআইএম প্রধান বলেছেন, তেইরানের ওপর ইসরাইলের আক্রমণ এবং আফগানিস্তানের ওপর পাকিস্তানের আক্রমণ আমাদের দেখায় যে ইসরাইল এবং পাকিস্তান তাদের নিজ নিজ পাড়ায় আগ্রাসন এবং দুষ্টুমি চালাচ্ছে।

HN
আরও পড়ুন