ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে ইতালি

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ এএম

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব। ইরাকের কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর সেখানে থাকা তাদের সব সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। 

একই সময়ে নরওয়ে নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালি দিয়ে নিজেদের পতাকাবাহী জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর সেখানে থাকা সব সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

ইতালির মন্ত্রীরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যে শুরু হওয়া সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো দেশটির সংবাদ অনুষ্ঠান টিজি১–কে বলেন, বুধবারের ওই ড্রোন হামলার আগেই সেনা প্রত্যাহারের পরিকল্পনা ছিল। তবে ওই হামলায় কেউ আহত হননি।

অন্যদিকে নরওয়ের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নরওয়ের পতাকাবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না। 

মূলত সংঘাতের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

HN
আরও পড়ুন