ইরানে কাজ চালিয়ে যাবে রুশ পারমাণবিক সংস্থা 

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

সংস্থাটির প্রধান অ্যালেক্সেই লিখাচেভ জানিয়েছেন, চলমান সংঘাত সত্ত্বেও ইরানে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তাদের কাজ বন্ধ করা হবে না।

রোসাটম বর্তমানে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন দুটি পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা ধরে রেখেছে। এর আগে রোসাটমই বুশেহরে ইরানের প্রথম ১ গিগাওয়াট ক্ষমতার পারমাণবিক ইউনিট নির্মাণ করেছিল।

তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন ইউনিটগুলোর নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয় এবং কিছু কর্মীকে প্রকল্প এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

রোসাটম প্রধান জানান, বর্তমানে প্রায় ৪৫০ জন কর্মী এখনো বুশেহর প্রকল্প এলাকায় কাজ করছেন। এর আগে নিরাপত্তাজনিত কারণে এ সপ্তাহে প্রায় ১৫০ জন কর্মী আর্মেনিয়া হয়ে রাশিয়ায় ফিরে গেছেন।

অ্যালেক্সেই লিখাচেভ বলেন, বুশেহর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণ আমাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর একটি। বর্তমান পরিস্থিতিতে ইরান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৈশ্বিক পরিস্থিতিরই একটি অংশ।

রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে ইরানে সর্বোচ্চ আটটি পারমাণবিক ইউনিট নির্মাণের সুযোগ রয়েছে।

HN
আরও পড়ুন