লেবাননে থামছে না ইসরায়েলি হামলা, চলছে জোরপূর্বক উচ্ছেদ

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

লেবাননের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার কোনো বিরাম নেই। সোমবার রাতভর বৈরুতের দক্ষিণ শহরতলিতে অন্তত সাতটি শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী আবারও একটি ‘জোরপূর্বক উচ্ছেদ’ (Forced Evacuation) সতর্কবার্তা জারি করে। 

তাদের দাবি, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। তবে বাস্তবে এসব হামলায় হিজবুল্লাহর উপস্থিতির পাশাপাশি সাধারণ মানুষের আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লেবাননের দক্ষিণ অংশেও ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে একটি বিশেষ রণকৌশল অবলম্বন করছে, যার মূল লক্ষ্য হলো দক্ষিণ লেবাননকে দেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা। এই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলো ধ্বংস করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত