ইরানে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০১:২৪ এএম

মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে ইরানে ক্রিপ্টোকারেন্সির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

বিশ্লেষকদের মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য আর্থিক নিরাপত্তা হিসেবেও এটি কাজ করছে।

ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান চায়নালিসিসের তথ্য অনুযায়ী, একটি অস্বাভাবিক বড় অঙ্কের লেনদেনে ইরানের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলো থেকে ১০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি বেরিয়ে গেছে। 

মূলত যেদিন থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করেছে, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।

চায়নালিসিস আরও জানিয়েছে, এই সময়ের ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত কয়েকটি ডিজিটাল ওয়ালেট সরাসরি আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট। 

গত বছর আইআরজিসি সম্পর্কিত ওয়ালেটগুলোতে ৩ বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি জমা হয়েছে, যা দেশের মোট ক্রিপ্টোকারেন্সি প্রবাহের অর্ধেকেরও বেশি। এই অংশীদারিত্ব ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে চায়নালিসিস। সূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন