যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান—এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তেহরান থেকে এএফপি সোমবার (৬ এপ্রিল) জানায়, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছে ইরান, যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়, ‘১০ দফায় প্রণীত ওই জবাবে ইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং সঙ্ঘাতের একটি চূড়ান্ত সমাধানের ওপর জোর দিয়েছে।’

এই সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। বাসস

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত