ইরান ও এর মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানেরও সমালোচনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের শাসকগোষ্ঠী এবং এর মিত্রদের বিরুদ্ধে যু্দ্ধ চালিয়ে যাবে।’
এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে ‘গণহত্যার’ চালানোর জন্য দায়ী বলে অভিযোগ করেছেন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: গুরুত্ব পাচ্ছে ৭ বিষয়
