দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এর ফলে গত মাস থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে মোট নিহতের সংখ্যা ২ হাজার ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১১ এপ্রিল) লেবাননের সিডন ও নাবাতিয়ে জেলায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সিডনের কাছে একটি গ্রামে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। এর আগে নাবাতিয়ে জেলায় পৃথক হামলায় আরও ১০ জন নিহত হন, যাদের মধ্যে তিন জন জরুরি সেবা কর্মী ছিলেন। অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের দুই সেনাও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমন এক সময়ে এই প্রাণহানি ঘটল যখন লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব নিয়ে দেশটিতে অভ্যন্তরীণ উত্তেজনা বাড়ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার তারিখ নির্ধারণে বৈঠকে বসবে। তবে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা এই সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করছে।
হরমুজ প্রণালি অতিক্রমের দাবি যুক্তরাষ্ট্রের, ইরানের অস্বীকার
