যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে সপ্তাহান্তে একাধিক দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে আসে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
ইসরায়েলের তেল আবিবে আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরায়েলি পতাকা হাতে যুদ্ধ বন্ধের দাবি জানান। সেখানে থাকা ব্যানারে লেখা ছিল 'বিদেশি বোমা কাউকে মুক্তি দেয় না' এবং 'যুদ্ধের পেছনে খরচ আর নয়'। এক বিক্ষোভকারী বলেন, বর্তমান মার্কিন ও ইসরায়েলি নেতৃত্ব এমন বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে যেখানে যুদ্ধ কখনো শেষ হবে না; গাজা, ইরান বা লেবানন, সব ক্ষেত্রেই।
ফ্রান্সের প্যারিসে একই সময়ে ইরানপন্থী বিক্ষোভে অংশ নিয়ে অনেকে ইরানি পতাকা ও শান্তির প্রতীক প্রদর্শন করেন। সেখানে এক প্রতিবাদকারী বলেন, ইরানে বোমা হামলা কোনো সমাধান নয় এবং পরিবর্তন দেশের ভেতর থেকেই আসতে হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও যুদ্ধবিরোধী এবং যুদ্ধপন্থী দুই ধরনের অবস্থান নিয়ে বিক্ষোভ হয়।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে 'ইরানের ওপর হাত দিও না' লেখা প্ল্যাকার্ড দেখা যায়, আর যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্লানোতে ইরান সরকারের বিরোধীরা বিক্ষোভে অংশ নেয়। অন্যদিকে লেবাননের বৈরুতে আয়োজিত সমাবেশে হিজবুল্লাহ সমর্থকরা তাদের অবস্থান জানান, যেখানে তারা প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের অবস্থানকে 'আবশ্যক প্রতিরোধ' হিসেবে তুলে ধরেন। সূত্র: সিএনএন
ইসরায়েলের পক্ষে উগান্ডার ১ লাখ সেনা পাঠানোর হুঁশিয়ারি
ইরানকে ‘খতম’ করতে উপযুক্ত সময়ের অপেক্ষায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প
