ইরানি বন্দর অবরুদ্ধে ১০ হাজার সেনা ও ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম

ইরানের প্রধান সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে চলমান নৌ-অবরোধ আরও জোরালো করতে বিশাল সামরিক বহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পেন্টাগন এবার ১০ হাজারের বেশি সেনা, ১২টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং ১০০টি যুদ্ধবিমান রণাঙ্গনে নামিয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সেন্টকমের এক বিবৃতির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর এই কঠোর অবস্থানের ফলে গত কয়েক দিনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে ইরান অভিমুখে যাত্রা করা অন্তত ১৪টি মালবাহী ও জ্বালানি জাহাজ মার্কিন রণতরীর বাঁধার মুখে ‘পিছু হটতে বাধ্য হয়েছে’ এবং অবরোধের শর্ত মেনে নিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তাদের এই অভিযান পুরো হরমুজ প্রণালি বন্ধ করার জন্য নয়। মূলত ‘ইরানের নিজস্ব বন্দর এবং দেশটির দীর্ঘ উপকূলীয় এলাকা’ ঘিরেই এই নৌ-অবরোধ বা ব্লকেড (Blockade) পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোপুরি স্থবির করে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। সূত্র: আল-জাজিরা

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত