মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় 

৭ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় বিশাল অংকের প্রণোদনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির অর্থমন্ত্রী কু ইউন-চুল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৭.১ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৮৫ হাজার কোটি টাকা) একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এই খবর নিশ্চিত করেছে।

অর্থমন্ত্রী কু ইউন-চুল সতর্কবার্তা দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত বর্তমানে বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। সাধারণ মানুষের জীবিকা রক্ষা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা (Supply Chain) সচল রাখতে সরকার অত্যন্ত সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে।’

সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য ঘাটতি এড়াতে দক্ষিণ কোরিয়া সরকার তাদের জরুরি মজুত থেকে যানবাহনে ব্যবহৃত ইউরিয়া এবং ইউরিয়া সলিউশন চলতি মাসের শেষ নাগাদ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তেলের আকাশচুম্বী দামের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে বিশেষ তহবিল থেকে অর্থ বিতরণ আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে। সরকার লক্ষ্য নির্ধারণ করেছে যে, চলতি বছরের প্রথমার্ধেই এই বরাদ্দের ৮৫ শতাংশের বেশি অর্থ ছাড় করা হবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমন্বয় জোরদার করছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরিশোধিত তেল ও ন্যাফথার মতো অতি প্রয়োজনীয় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত